ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা

মোঃ শিহাব উদ্দিন, জেলা  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

গোপালগঞ্জ পৌরসভার একটি গেস্ট হাউসে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১টি মামলা করেছেন। এসব মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ পৌরসভার দক্ষিণ বাংলা গেস্ট হাউসে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (নেজারত শাখা, রাজস্ব শাখা, ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা, ব্যবসা-বাণিজ্য শাখা) এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অনিরুদ্ধ দেব রায় অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী করা একটি মামলায় একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৭ ধারায় করা অপর একটি মামলায় একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২, ২৯৩ ও ২৯৪ ধারায় করা আটটি মামলায় মোট ১ লাখ ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অপর একটি মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯২(ঙ) ধারায় একজনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি অনিরুদ্ধ দেব রায় বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ও দিকনির্দেশনায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/জিএস

আরো পড়ুন :  গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন : চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার

গোপালগঞ্জে গেস্ট হাউসে অভিযান, ১১ মামলায় কারাদণ্ড ও জরিমানা

প্রকাশের সময় : ১১:০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬