ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ

ফয়সাল রহমান জনি, জেলা প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে অভিযান চালিয়ে অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশের যৌথ দল।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার শাখাহার ইউনিয়নের খারিতা গ্রামের নূরুন্নবীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
এ সময় অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার স্বজনরা অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক-এর নির্দেশে বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) জহুরুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই মীর শিবলী কায়েসসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আটক ব্যক্তিকে নিরাপদে থানায় নিয়ে আসেন।

পুলিশ জানায়, আটক আব্দুর রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার (ক্যাসিনো) অ্যাপের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।

এসকে/জিএফ

আরো পড়ুন :  শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত ৫

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ

প্রকাশের সময় : ১০:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬