ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা

৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মেজর মোজাফফর গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পরে তার পরিচয় ও মামলার নথিপত্র যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালত সেই রায় বহাল রাখেন। তাদের মধ্যে কয়েকজনের দণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেন তাদের অন্যতম।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মোজাফফর হোসেন বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যান। সর্বশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

এসকে//এনএম

আরো পড়ুন :  দুই বছর পর ক্লুলেস চুরির রহস্য উদ্ঘাটন: পিবিআইয়ের হাতে গ্রেফতার টিটন, আদালতে দোষ স্বীকার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা

৪৫ বছর পর প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মেজর মোজাফফর গ্রেফতার 

প্রকাশের সময় : ০৮:৫৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬