ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা জোরদারে নেত্রকোনায় পুলিশ সুপারের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

বুধবার (৮ জুলাই) জেলা শহরের একাধিক পরীক্ষা কেন্দ্র ঘুরে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার অনুকূল পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার পরীক্ষা শুরুর আগে ও শেষে কেন্দ্রের আশপাশে যানজট নিয়ন্ত্রণ, পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ সূত্র জানায়, এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্ন, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়জুড়ে কেন্দ্রগুলোতে নিয়মিত তদারকি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরো পড়ুন : লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ওয়েলনেস নিউট্রেশন লিমিটেড এর নতুন শাখা উদ্বোধন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নিরাপত্তা জোরদারে নেত্রকোনায় পুলিশ সুপারের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন

প্রকাশের সময় : ১২:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬