
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মরিচপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ নিশ্চিত করে কেন্দুয়া থানা পুলিশ সূত্র ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) দিবাগত রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে কেন্দুয়া থানার এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে এ এসআই (নিঃ) মো. বাহার উদ্দিনসহ একটি দল মরিচপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. হিমেল মিয়া (২৭) নামে এক যুবককে আটক করা হয়।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০ পিস গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া হিমেল মিয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মরিচপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
এ ঘটনায় এসআই (নিঃ) মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে৷
এসকে/এনকে
আরো পড়ুন : কলমাকান্দায় শ্বশুরবাড়ির পাশে গাছে ঝুলছিল জামাতার মরদেহ, তদন্তে পুলিশ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 


















