
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
মরহুম ফয়েজ উদ্দিন আহমেদের আজ ১৭তম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৯ সালের ৬ জুলাই ৭৮ বছর বয়সে ইন্তেকাল করেন।
মরহুম ফয়েজ উদ্দিন আহমেদ ১৯৩১ সালে নেত্রকোণা জেলার চল্লিশা ইউনিয়নের রায়-বাঘড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন তৎকালীন হাছু তালুকদারের পুত্র শমসের আলী তালুকদার।
পেশাগত জীবনে তিনি নেত্রকোণা সিংহপুরুষ সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান খানের সেরেস্তায় টানা ২২ বছর অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে কর্মরত ছিলেন। সৎ, নীতিবান এবং সাদাসিধে জীবনযাপনকারী এই মানুষটি কর্মজীবন ও ব্যক্তিজীবনে ছিলেন অত্যন্ত বিনয়ী ও ভদ্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে একজন ব্যবসায়ী, ছোট ছেলে দেলোয়ার হোসেন মাসুদ একজন কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এবং একমাত্র কন্যা একজন গৃহিণী।
আজ তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার এবং ছোট ছেলে কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন মাসুদ সবার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















