ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তার পাশে বাঁধা তিন ছাগল উধাও, প্রযুক্তির সহায়তায় চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রাস্তার পাশে ঘাস খাওয়ার জন্য বেঁধে রাখা তিনটি ছাগল চুরির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার এবং চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন— নেত্রকোনা সদর উপজেলার মাহমুদপুর এলাকার মো. রাজন মিয়া (৩০), পশ্চিম উলুহাটি এলাকার মো. সুজন মিয়া (৩৫) এবং মঈনপুর (প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) এলাকার মো. রবিন মিয়া (২১)।

পুলিশ জানায়, রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও এলাকার এক ব্যক্তি তার বাড়ির সামনে পাকা সড়কের পাশে ঘাস খাওয়ার জন্য তিনটি ছাগল খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে গিয়ে তিনি দেখতে পান ছাগলগুলো নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেত্রকোনা সদর উপজেলার ছেঙ্গারমোড় এলাকা থেকে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া তিনটি ছাগল উদ্ধার করা হয়।

পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রেপ্তারকৃত তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে। এ চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

এসকে/এনএন

আরো পড়ুন : নবজাতকের শরীরে ইট বেঁধে নদীতে ডুবিয়ে দিলো পাষণ্ডরা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

রাস্তার পাশে বাঁধা তিন ছাগল উধাও, প্রযুক্তির সহায়তায় চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬