
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ার ঐতিহ্যবাহী কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ বছর মেয়াদি পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন চারজন ।
শনিবার (২৭ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এক সভায় নির্বাচন করা হয় তাঁদের । নির্বাচিত অভিভাবক সদস্যরা হলেন—পুরুষ সদস্য: মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম (সাউদপাড়া), আমিনুল ইসলাম খান সেন্টু (শান্তিবাগ), মহিলা সদস্য: ফারজানা আক্তার (ওয়াশেরপুর), সামিরা আক্তার (চিরাং মোড়) ।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাকীর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক মো. শওকত জামান কাঞ্চন ।
সভায় বক্তব্য রাখেন, সুহেল আহমেদ, আল-আমিন, মাসুদ ভুইঁয়া, তারিকুল ইসলাম খান কানন, আলকাস উদ্দিন খান সুজন, বিনা, নুসরাত ইয়াসমিন খান, উর্মিলা দেব ও শারমিন আক্তারসহ অন্যান্য অভিভাবক।
সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সুনাধন্য প্রতিষ্ঠানটির সদস্য হিসেবে আমাকে নিবার্চন করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই । সেই সাথে প্রতিষ্ঠানটির সার্বিক কাজে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করছি৷
এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাকী জানান, সমঝোতার ভিত্তিতে অভিভাবক সদস্য নির্বাচন করা হয়েছ । প্রত্যেক পদের জন্য একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক সমঝোতার মাধ্যমে ও সর্বসম্মতিক্রমে সদস্যরা নির্বাচিত হোন।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও প্রায় ৫৯৭ জন অভিভাবক উপস্থিত ছিলেন ।
এসকে/এনকে
আরো পড়ুন : কলমাকান্দায় হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তার কার্ড বিতরণ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















