
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
“পিছনে ফেলে আসা দিনগুলো আজ আবার সামনে এসে দাঁড়ায়, বন্ধুদের হাসির শব্দে প্রাণ ফিরে পায় স্মৃতির আঙিনায়”— এই আবেগঘন অনুভূতিকে ধারণ করে নেত্রকোণার কেন্দুয়ায় জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৭৯ ব্যাচের শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ) সকাল ১০টায় ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেস ক্লাব মিলনায়তনে এ পুণর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা স্মৃতিচারণ করেন, পুরোনো দিনের নানা ঘটনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সময় বদলায়, কিন্তু সহপাঠীদের প্রতি ভালোবাসা ও মনের টান কখনো বদলায় না। জীবনের নানা ব্যস্ততার মাঝেও এ ধরনের আয়োজন আমাদের শৈশব-কৈশোরের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তোলে।
পুণর্মিলনীতে অংশগ্রহণকারী সহপাঠীরা আনন্দঘন পরিবেশে একে অপরের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে সকলের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসকে/এনকে
আরো পড়ুন : আনন্দে মেতেছিল শিশু শির্ক্ষাথীরা : শিক্ষার্থী ও অভিবাবকদের মাঝে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















