ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-জারিয়া মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। আটক আবু সাঈদ জেলার দুর্গাপুর উপজেলার ফান্দা বাজার গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

পুলিশ জানায়, দুর্গাপুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মাদকের চালান ময়মনসিংহের দিকে নেওয়া হচ্ছে— এমন তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ-জারিয়া মোড়ে অবস্থান নেয় হাইওয়ে পুলিশের একটি দল। পরে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশা সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে যাত্রী হিসেবে থাকা আবু সাঈদের হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করে পুলিশ এবং উদ্ধারকৃত মদ জব্দ করা হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মাদক পাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে হাইওয়ে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসকে/এনএন 

আরো পড়ুন : বারহাট্টার  হারিয়াতলায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

শ্যামগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রকাশের সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬