ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় মগড়া নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোনা সদর উপজেলার মগড়া নদী থেকে মোহন মিয়া (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নূরুলিয়া গ্রামের পাশের নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মোহন মিয়া সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের নূরুলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে মোহন নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকালে নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার পর কোনো একসময় খিঁচুনিতে আক্রান্ত হয়ে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।

এসকে/এনএম

আরো পড়ুন : বাইপাস সড়ক হলে বদলে যাবে কলমাকান্দার অর্থনীতি” – ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোনায় মগড়া নদীতে কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০১:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬