ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
নেত্রকোণায় ‘বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ’ বিষয়ক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা ভাষার শুদ্ধ চর্চায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪

বাংলা ভাষার ইতিহাস, বিকাশধারা এবং শুদ্ধ ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরে নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে মুক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ’ শীর্ষক এ আয়োজন করে সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণা।

শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি মঞ্চের সভাপতি কনক পণ্ডিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সুলতানা রাজিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুরুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ড. সাদ্দাম হুসাইন।

আলোচনায় বক্তারা বাংলা ভাষার উৎপত্তি, প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত এর বিবর্তন এবং ভাষার সাংস্কৃতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তাঁরা বলেন, বিশ্বায়নের এ যুগে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করতে হলে নতুন প্রজন্মকে ভাষা ও সাহিত্যচর্চার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে।

মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, নাজমুল হাসান, মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাংবাদিক এবি চৌধুরী নাদিম।

এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চের সহ-সভাপতি সাংবাদিক মো. শহীদুল ইসলাম শফিক, কবি আব্দুল হালিম, কবি ও সাংবাদিক দেলোয়ার হোসেন মাসুদ, অমিত সাহা, ফরিদ হুসেন বাবু, রবিউল আলম তারেকসহ স্থানীয় সুধীজন ও সাংস্কৃতিক কর্মীরা।

আলোচনা পর্ব শেষে সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে মিলনায়তন। এবং অতিথিবৃন্দ অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার  বিতরণ করেন। অনুষ্ঠানে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান বক্তারা।

এসকে/এনএম

আরো পড়ুন : সহকারী শিক্ষক এঁর অবসর জনিত বিদায় সংবর্ধনা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোণায় ‘বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ’ বিষয়ক মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা ভাষার শুদ্ধ চর্চায় তরুণদের এগিয়ে আসার আহ্বান

প্রকাশের সময় : ০১:৫৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬