ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় কবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকী পালিত

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

আদমজী সাহিত্য পুরস্কার প্রাপ্ত (১৯৬০) প্রখ্যাত কবি রওশন ইজদানীর ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় স্মরণসভা ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়েছে ৷

‘সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যের সন্ধানে, আমরা মিশি প্রাণে প্রাণে’—এই স্লোগানকে ধারণ করে শুক্রবার (১৯জুন) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে এ স্মরণসভা ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয় ৷

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রওশন ইজদানী একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। সহ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজিদ এবং কবি রওশন ইজদানীর পৌত্র মিজানুর রহমান ইজদানী।

‎এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, বিশিষ্ট নাট্যাভিনেতা জহিরুল ইসলাম স্বপন, বাউল সালাম সরকার,‎ দিলবাহার খান, আবুল বাসার তালুকদার, অলি উল্লাহ, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক লুৎফর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, কবি জহিরুল ইসলাম, সাংবাদিক সালাউদ্দিন সালাম, কাউছার তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম, জীবন ও অবদান নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বক্তারা । পাশাপাশি বান্দনাল জামিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক মো. লুৎফর রহমানের পরিচালনায় বিশেষ অনুষ্ঠানে খাতামুন নাবিঈন কাব্য পাঠ করেন কবি ফরিদ মিয়া, চিনু বিবির পুঁথি পাঠ করেন বাউল ইদ্রিস ফকির এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বেজনী মেয়ের কলা কৌশল প্রদর্শন ও কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড় নৃত্য পরিবেশিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।

এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও গীত পাঠ শেষে কেন্দুয়া লোকজ সাহিত্য আসর এর আত্মপ্রকাশ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি মো. আব্দুল হাই সেলিম ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আলোকদের হাতে পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাসের লেখা একটি করে বই উপহার দেন আয়োজকবৃন্দ ।

এ সময় উপস্থিত ছিলেন, কবি, বাউল, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা ৷

উল্লেখ্য প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক, লোকসাহিত্যের গবেষক ও সংগ্রাহক রওশন ইজদানীর জন্ম ১৯১৮ সালে । মৃত্যু ১৯৬৭ সালে। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিদ্যাবল্লভ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

এসকে/এনকে

আরো পড়ুন : কেন্দুয়ায় আটক মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ , স্থানীয়দের ক্ষোভ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কেন্দুয়ায় কবি রওশন ইজদানীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ০৬:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬