ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পালা নাট্যকার ও লোকসাহিত্যক রাখাল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাব ও কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের পক্ষ থেকে পালা নাট্যকার, সাংবাদিক ও লোকসাহিত্যক রাখাল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার পর কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

জানা যায়, গত ১৭ জুন রাজধানীর জাতীয় নাট্যশালা ভবনে অনুষ্ঠিত “যাত্রাশিল্পের সংকট ও সম্ভাবনা” শীর্ষক সেমিনারে বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন রাখাল বিশ্বাস। সেখানে তিনি যাত্রাশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনার শেষে কেন্দুয়ায় ফিরে বৃহস্পতিবার রাতে তাঁর প্রিয় সংগঠন কেন্দুয়া প্রেসক্লাব ও কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের সদস্যদের সঙ্গে মিলিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় সকল উপস্থিতি লোকসাহিত্য, যাত্রাশিল্প ও সাংবাদিকতায় তাঁর অবদানের প্রশংসা করেন এবং তাঁর সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক মো. সেকুল ইসলাম খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ স্থানীয় সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

এসকে/এনকে

আরো পড়ুন : বন ও বন্যপ্রাণী সংরক্ষণে কেন্দুয়ায় তরুণদের জনসচেতনতামূলক কর্মসূচি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

পালা নাট্যকার ও লোকসাহিত্যক রাখাল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের সময় : ০১:৩৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬