ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ঘরবাড়ি ভাঙচুর, উচ্ছেদ অভিযোগ এবং নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি ভাঙচুর, ফলদ গাছ কেটে ফেলা ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (৮ জুন) স্থানীয় সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্যে লক্ষ্মী রাণী অভিযোগ করেন, গত ৬ জুন এলাকার নাসির খন্দকার, শাহীন আলম, রুবেল ভূঁইয়া ও গোলাম মোস্তফাসহ তাদের সহযোগীরা কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের পৈত্রিক ভিটেমাটিতে হামলা চালিয়ে বসতঘর ভাঙচুর এবং ফলদ গাছপালা কেটে ফেলেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, বিরোধপূর্ণ ৮৬ শতাংশ জমি নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এর আগে তাদের বিরুদ্ধে দায়ের করা উচ্ছেদ মামলাও আদালত খারিজ করে দিয়েছেন। এরপরও প্রতিপক্ষ আইন নিজের হাতে তুলে নিয়ে জোরপূর্বক দখল ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ কোনো সহযোগিতা করেনি বলেও দাবি করেন লক্ষ্মী রাণী।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন লক্ষ্মী রাণীর ছেলে উজ্জ্বল।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের একজন তাৎক্ষণিকভাবে গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে জানান, সম্পূর্ণ মিথ্যা তথ্যের ভিত্তিতে এ সংবাদ সম্মেলন করা হয়েছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় ৷

উল্লেখ্য কেন্দুয়া পৌর শহরের কান্দিউড়া গ্রামের শাহপাড়ার এলাকার স্থায়ী বাসিন্দা ( অভিযোগকারী) লক্ষ্মী রাণী ।

এসকে/এনকে

আরো পড়ুন : পুলিশের বিশেষ অভিযানে পূর্বধলার মাদক ব্যবসায়ী সবুজ গ্রেফতার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

কেন্দুয়ায় ঘরবাড়ি ভাঙচুর, উচ্ছেদ অভিযোগ এবং নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০১:০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬