ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) সকাল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধীনস্থ বরুয়াকোনা বিওপির একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত পিলার ১১৮০/৫-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গুচ্ছগ্রাম নামক স্থান থেকে ৫০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ মো. রনি মিয়া (২০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি  উপজেলার রংছাতি ইউনিয়নের গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মদ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

এ বিষয়ে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরো পড়ুন : যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আটপাড়া যুবদলের আনন্দ মিছিল

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কলমাকান্দায় বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রকাশের সময় : ১১:১৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬