
মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া || এসকেনিউজ২৪
নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা ও পৌর বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কেন্দুয়া উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিফাতুল ইসলাম।
এসময় তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অভিযানে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভূইয়া (মজনু), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।
এ-সময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা।
অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে পৌরসভার বিভিন্ন সড়ক ও ড্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচি শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কেন্দুয়া গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান। প্রতিরাতে পৌর শহরে ড্রেন পরিষ্কার করা হবে।
তারা আরও বলেন- প্রতি শনিবার সপ্তাহে একদিন প্রশাসন কর্তৃপক্ষ ও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ অভিযানে অংশ গ্রহন করবে।
এসকে/এনএস
আরো পড়ুন : বাংলাদেশ থেকে কিশোরীকে ভারতে পাচারের চেষ্টা, বিজিবির হাতে আটক ১
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















