ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ২৪ বোতল পেট্রোলসহ যুবক আটক

  • প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময় : ০৯:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ২৩৪ বার পঠিত হযেছে

মনির হোসেন, প্রতিনিধি:

যশোরে শনিবার রাতে ২৪ লিটার পেট্রোলসহ মুজিবর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। আটক মুজিবর রহমান কেশবপুর উপজেলার সরসকাঠি গ্রামের মনির শেখের ছেলে।

কোতয়ালি থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, মুজিবর রহমান নামে ওই ব্যক্তি মোটরসাইকেলে করে বিভিন্ন পাম্পে বোতলে করে পেট্রোল ক্রয় করছিলেন। শনিবার রাত সোয়া ৮টার দিকে মুড়লি মোড়ের চলন্তিকা পাম্প থেকে পেট্রোল ক্রয় করার সময় উপস্থিত লোকজনের সন্দেহ হয়। এ সময় তারা তার মোটরসাইকেলে রাখা ব্যাগ তল্লাশি করে ৫ বোতলে রাখা ২৪ লিটার পেট্রোল উদ্ধার করেন। পরে তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

Tag :

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোরে ২৪ বোতল পেট্রোলসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৯:৪৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬