মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা, সাজানো ও হয়রানিমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
সোমবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মামলার শিকার দুই সাংবাদিক হলেন দৈনিক বাংলাবাজার পত্রিকার রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও দৈনিক সবুজ বিপ্লবের সাংবাদিক মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যথাযথ তদন্ত ও তথ্যপ্রমাণ যাচাই ছাড়াই দুই সাংবাদিককে মামলার এজাহারভুক্ত আসামি করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদের হয়রানি এবং পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য এ মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের চিত্র তুলে ধরেন। অথচ সত্য প্রকাশ করতে গিয়ে তাদের বিভিন্ন সময় মিথ্যা মামলা, হুমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক এবং সংগঠনটির পরিচালক মোহাম্মদ আলী আবির, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি একেএম মাহামুদ রিয়াদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল লক্ষ্মীপুর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
এসকে/এলআই
আরও পড়ুন : যশোরের বেনাপোল-খড়িডাঙ্গা পাকা সড়কে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.