
মোঃ ইকবাল কবির, নেত্রকোনা :
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের দুর্ভোগ, প্রতারণা ও বঞ্চনার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী। প্রবাসীদের সমস্যা সমাধানে জাতীয় সংসদে বিষয়গুলো তুলে ধরাসহ সাতটি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মালয়েশিয়ার বিভিন্ন শিল্পাঞ্চল ও কলকারখানা পরিদর্শন করে প্রবাসী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এমপি বিলালী। এ সময় তাঁদের ভিসা জটিলতা, এজেন্সির প্রতারণা, পাসপোর্টের তথ্যগত অসংগতি, দূতাবাসে সেবা পেতে ভোগান্তি এবং কর্মক্ষেত্রে শোষণের নানা অভিযোগ উঠে আসে।
সবচেয়ে বেদনাদায়ক চিত্র হিসেবে উঠে আসে প্রবাসে কোনো শ্রমিকের মৃত্যু হলে তাঁর মরদেহ দেশে ফেরাতে সহকর্মীদের চাঁদা তুলে অর্থ জোগাড় করার ঘটনা। প্রবাসীদের এসব কষ্টের কথা শুনে গভীর আবেগ প্রকাশ করেন সংসদ সদস্য।
প্রবাসীদের উদ্দেশে তিনি সাতটি উদ্যোগের কথা জানান। এর মধ্যে রয়েছে সংসদ ও সংসদীয় স্থায়ী কমিটিতে সমস্যাগুলো তুলে ধরা, দূতাবাসের সেবা দালালমুক্ত করা, প্রতারক এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা, সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা, ফ্রিজিং অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি, দাফন ও আর্থিক সহায়তা সহজ করা এবং বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের সুপারিশ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ডা. বিলালী বলেন, মালয়েশিয়ায় প্রবাসীদের চোখের জল ও কষ্টের কথা শুনে তাঁর নিজেরও প্রাণ কেঁদে উঠেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁদের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।
প্রবাসীদের দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি উল্লেখ করে তিনি তাঁদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
এসকে/এনআই
আরও পড়ুন : পদ্মা ব্যারেজ প্রকল্পের সমাবেশে হাজারো নেতাকর্মী : আলোচনায় কেএম মনজেল হোসেন
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.