মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘিরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জিন্নাত আলী ভূঁইয়ার সমর্থনে এক হয়েছেন পূর্ব সদরদী গ্রামের পাঁচ গোষ্ঠীর লোকজন এবং এলাকাবাসীর চেয়ারম্যান হিসেবে ডাকে দেখতে চায়। রাস্তাঘাটের উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব ও ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে আয়োজিত উঠান বৈঠকে তাঁরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার অঙ্গীকার করেন।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের ২ নম্বর ওয়ার্ডে জিন্নাত আলী ভূঁইয়ার তার নিজ এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভূঁইয়া, ফকির শেখ, মাতুব্বর ও খালাসী গোষ্ঠীর লোকজন অংশ নিয়ে তাঁর প্রতি সমর্থন জানান।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি প্রয়োজন। তাঁরা জিন্নাত আলী ভূঁইয়াকে চেয়ারম্যান পদে সমর্থন দিয়ে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে সভাপতিত্ব করেন সালাম খালাসী এবং সঞ্চালনা করেন মান্নান খালাসী।
চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জিন্নাত আলী ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। মানুষের জন্য কাজ করার ইচ্ছা থেকেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। নির্বাচিত হলে চুমুরদী ইউনিয়নের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করব। ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচনের আগেও নিজের অর্থায়নে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উন্নয়নে কাজ করেছি। মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উন্নয়নকাজের পরিধি আরও বাড়াতে চাই। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করব, ইনশাআল্লাহ।”
স্থানীয়দের প্রত্যাশা, পারস্পরিক ঐক্য ও জনসমর্থনকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফলাফল অর্জন করতে পারবেন জিন্নাত আলী ভূঁইয়া। তবে শেষ পর্যন্ত ভোটারদের রায়ই নির্ধারণ করবে চেয়ারম্যান পদে কে নির্বাচিত হবেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুমুরদী ইউনিয়নে প্রার্থীদের ঘিরে স্থানীয় পর্যায়ে সমর্থন, মতবিনিময় ও নির্বাচনী তৎপরতা ক্রমেই বাড়ছে।
এসকে/এফআর
আরও পড়ুন : জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধনের আশা
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.