
মনির হোসেন, যশোর প্রতিনিধি:
যথাযথ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে যশোরের শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে দেবী দুর্গাকে বিদায় জানাতে বিভিন্ন মন্দির-মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে শেষ হয় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবীকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মধ্যে আনন্দের পাশাপাশি বিষাদের আবহ সৃষ্টি হয়।
ছয় দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের মহানবমীর পূজা মঙ্গলবার (২০ অক্টোবর) ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয়। এরপর বুধবার মহাদশমীর পূজা, দেবী বরণ ও অন্যান্য মাঙ্গলিক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস জানান, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার বিকেল ৫টা থেকে নৌকায় করে নদী, খাল ও পুকুরে প্রতিমা নিরঞ্জনের আয়োজন করা হয়। শার্শা ও বেনাপোল পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় প্রতিমা নিরঞ্জনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
এদিকে দুর্গাপূজা উপলক্ষে শার্শা ও বেনাপোলের বিভিন্ন মন্দির-মণ্ডপে ছিল উৎসবমুখর পরিবেশ। মন্দির প্রাঙ্গণ ও আশপাশের সড়কগুলো সুসজ্জিত তোরণ এবং বৈদ্যুতিক রঙিন আলোকসজ্জায় বর্ণিল হয়ে ওঠে। পৌর এলাকার চারটি পূজামণ্ডপ সংলগ্ন সড়কের পাশে বসা মেলায় দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তরা অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির মঙ্গল এবং আগামী দিনগুলোতে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শার্শা ও বেনাপোলে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
এসকে/জেএম
আরও পড়ুন : সিঁদুর খেলা, ভক্তদের অশ্রুসজল চোখ আর ঢাক-ঢোলের বিদায়ী সুরে কৈলাশে ফিরলেন দেবী
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.