মোঃ নজরুল ইসলাম :
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুলাল মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত দুলাল মিয়া উপজেলার জালশুকা এলাকার 'মা ফার্মেসি'-র মালিক এবং 'রওজাতুল আকফাল নূরানী হাফিজিয়া মাদ্রাসা'-র প্রতিষ্ঠাতা ও পরিচালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত দুলাল মিয়ার ফার্মেসিতে কাজ করত। ঘটনার পর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আমরা তাকে গ্রেফতার করেছি। আইনী প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।
এসকে/এনএন
আরও পড়ুন : পদত্যাগের ঘোষণা করেছেন ইশরাক হোসেন, মাদকবিরোধী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.