
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার দুর্গাপুরে গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় অপূর্ব (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপূর্ব ২০২৫ সালে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে নেত্রকোণার দুর্গাপুরের উৎরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার অপূর্বর সম্পৃক্ততা এবং ঘটনার নেপথ্যে জড়িত অন্যদের শনাক্তে তদন্তের অগ্রগতি এখন গুরুত্বপূর্ণ।
এসকে/এনএম
আরও পড়ুন : নেত্রকোণায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.