পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
মহাসপ্তমীর মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উৎসাহ-উদ্দীপনার সাথে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি ইউনিয়নের সর্বমোট ৬৬টি পূজা মণ্ডপে একযোগে এই উৎসব পালিত হচ্ছে।
পূজার সার্বিক আয়োজন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বললে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিটি মণ্ডপে যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। পূজা চলাকালীন নিরাপত্তা জোরদারে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।
উৎসবের আয়োজন নিয়ে পূর্বধলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র কর আশাবাদ ব্যক্ত করে বলেন, "প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং স্থানীয়দের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বছর আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পারব বলে আশা করছি।"
বর্তমানে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে ভক্তদের সমাগম ও ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।
এসকে/এনএন
আরও পড়ুন : শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.