
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ হাতেনাতে আটক এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম- মো. শাকিল সরকার (২৭)। তিনি উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. মানিক সরকার।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ আটক করা হয়। পরে তিনি মাদক সেবনের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা একটি মামলায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদকের ভয়াবহতা রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
এসকে/এনকে
আরও পড়ুন: যাত্রা-নাটকের একাল-সেকাল নিয়ে মুখর ‘কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.