উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু। নড়াইলের গোবরা বাজারে মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলার গোবরা মিত্র কলেজের সামনের সড়কে দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তা রানী বিশ্বাস নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী, পেশায় তিনি একজন রঙ মিস্ত্রী।
পুলিশ ও নিহতের সূত্রে জানা যায়, মুক্তা রানী সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মুশুড়িয়া গ্রামে রংয়ের কাজের উদ্দেশ্যে সহকর্মীর মোটরসাইকেল পেছনে উঠে রওনা হন।পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মুক্তা রাস্তার উপর সিটকে পড়েন ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসকে/এনইউ
আরও পড়ুন : ময়মনসিংহে সম্প্রীতির বার্তা নিয়ে ‘শরৎ শুভ্র মেলবন্ধন’ সংকলনের পাঠ উন্মোচন
এসকেনিউজ২৪ / সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.