
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিতুল ইসলাম (২২) নামে এক তরুণকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঝানজাইল ব্রিজ চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছিল পুলিশ। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে নিতুল ইসলামকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদক জব্দ করে তাকে আটক করে পুলিশ।
আটক নিতুল ইসলাম নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সুমন মিয়া।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
সচেতন মহলের মতে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ জরুরি।
এসকে/এনএম
আরও পড়ুন : প্রশাসককে শান্তিতে ঘুমাতে দেব না, কর্মসূচি দিয়ে ঘুম ভাঙিয়ে দেব—ডেঙ্গু প্রসঙ্গে ময়মনসিংহে এড মাহবুব
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.