নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনায় মাদক পাচারের অভিনব কৌশল উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-পূর্ব)। সাধারণ কাগজের কার্টনের ভেতরে বিশেষভাবে কাটা বইয়ে লুকিয়ে রাখা হয়েছিল ৫ হাজার ৫০০ পিস ইয়াবা। এ ঘটনায় মো. রুজেল মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৫ হাজার টাকা।
গ্রেফতার মো. রুজেল মিয়া নেত্রকোনা সদর উপজেলার বিজয়পুর সিংহের বাংলা গ্রামের মৃত ফজলু মিয়া ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা পৌনে ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
[caption id="attachment_6700" align="alignnone" width="225"]
উদ্ধারকৃত সরঞ্জামসহ ধৃত রুজেল মিয়া, ছবি : এসপি মিডিয়া[/caption]
পুলিশ জানায়, বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটে নেত্রকোনা মডেল থানাধীন ত্রিয়শ্রী বাজারের প্রধান সড়কে ‘রাকিব রুম্মী ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স’ দোকানের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি-পূর্বের একটি দল। এ সময় ব্যাটারিচালিত ভ্যানে থাকা খাকি রঙের কার্টন তল্লাশি করে বিশেষভাবে কাটা একটি বই পাওয়া যায়। বইটির ভেতরে চারটি পোটলায় লুকানো ছিল ৫ হাজার ৫০০ পিস ইয়াবা। সেখান থেকেই রুজেল মিয়াকে আটক করা হয়।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের একটি পুরোনো তিন চাকার ব্যাটারিচালিত ভ্যান ও একটি পুরোনো আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পরে পলাতক আসামি রফিকুল ইসলাম (৩৯)-এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাদক পরিবহনের উপযোগী করে তৈরি দুটি পুরোনো কালো মোটরসাইকেলের তেলের ট্যাংকি এবং চারটি পুরোনো নম্বর প্লেট উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, এ ঘটনায় রফিকুল ইসলামসহ আরও পাঁচ-ছয়জন জড়িত থাকতে পারেন। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক রুজেল মিয়াকে আদালতে সোপর্দ করা হচ্ছে।
এসকে/এনএম
আরও পড়ুন : জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.