কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ। এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. সেকুল ইসলাম খান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বোর্ডের বিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদনপত্র জারি করা হয়। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী এডহক কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মো. সেকুল ইসলাম খান সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয় সাংবাদিক ও সুধী মহলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বোর্ডের অনুমোদনপত্র অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস। এ সময়ের মধ্যে বিদ্যালয়টিতে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনে ব্যর্থ হলে বিদ্যালয়ের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
অনুমোদনপত্রে আরও উল্লেখ করা হয়, এডহক কমিটি শূন্য শিক্ষক পদের চাহিদা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে পাঠাতে পারবে। তবে এনটিআরসিএর সুপারিশের ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া যাবে। কোনো শিক্ষক বা কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হলে শিক্ষা বোর্ডের অনুমতি নিতে হবে। এ ছাড়া এডহক বা বিশেষ ধরনের কমিটির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মাদ কামরুল হাসান ও উপ-বিদ্যালয় পরিদর্শক আব্দুল মান্নানের স্বাক্ষরসংবলিত পত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
এসকে/এনএম
আরও পড়ুনঃ ঘুষ দুর্নীতির বরপুত্র ময়মনসিংহ সদর মহাফেজখানার রেকর্ড কিপার মিজানুর রহমান
এস কে নিউজ ২৪ । সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.