নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার আটপাড়া উপজেলার ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাসুম চৌধুরী। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সাথে সাথে নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ জোরদার করেছেন তিনি।
এরই ধারাবাহিকতায় রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত বানিয়াজান ইউনিয়নের আটিকান্দা, মহড়াকান্দা ও পাঁচগজ গ্রামসহ বিভিন্ন এলাকায় আলহাজ্ব মাসুম চৌধুরী সর্বস্তরের ভোটারদের সাথে কুশল বিনিময় ও ব্যাপক জনসংযোগ চালান।
জনসংযোগকালে তিনি এলাকার কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও প্রবীণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। এ সময় ভোটারদের মুখে তাঁর বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সেবামূলক কাজের প্রশংসা শোনা যায়।
মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মাসুম চৌধুরী বলেন, "আমি বানিয়াজান ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে এই অবহেলিত এলাকাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।"
জনসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ সমর্থক ও ভোটাররা উপস্থিত ছিলেন।
এসকে/এনএফ
আরও পড়ুন : মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার হস্তশিল্প প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা বিতরণ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.