
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার মোহনগঞ্জে মেধাবী শিশু শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা অন্বেষণ-২০২৬’। প্রতিযোগিতায় মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলার ৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে সেরা ১০ জনকে বৃত্তি ও অন্যান্য অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে মোহনগঞ্জের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের হলরুমে আদর্শনগর সাধারণ পাঠাগারের উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
আদর্শনগর সাধারণ পাঠাগারের সভাপতি রাসেদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সহসভাপতি রফিকুল ইসলাম, সুয়াইর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি শহিদুল্লাহ কাউসার, প্রভাষক মিনারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আদর্শনগর সাধারণ পাঠাগারের সহ-অর্থ সম্পাদক সিহাব উদ্দিন।
মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের এ উদ্যোগে স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এসকে/এনএন
আরও পড়ুন : ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.