মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গায় বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা বগাইল টোল প্লাজায় হামদান পরিবহন এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গা থানার এসআই মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই খালিদ মাহমুদ, এএসআই আতাউর রহমানসহ পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।এ সময় বাসটিতে তল্লাশি করে সুমন আলীর কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সুমন আলী যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর এলাকার হোসেন আলীর ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এসকে/এফআর
আরও পড়ুন : কংস নদের পাড়ে গাছের মগডালে সাবেক সেনা সদস্যের মরদেহ, ঘিরে আছে রহস্যের জট
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.