মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গায় বলগেট থেকে বালু সরবরাহের জন্য রাস্তার ওপর পাইপ বসিয়ে দেওয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী আহত হয়েছেন। আহত হলেন, আলগি ইউনিয়নের নলিয়া লুৎফার কাজির ছেলে শিপন কাজী( ৪৫)।
জানা গেছে, আলগি ইউনিয়নের বালিযা গোডাউন নলিয়া কানার মোড় নলিয়া মাদ্রাসা এবং নলিয়া কাজীবাড়ী এলাকা রাস্তার ওপর ভিট দিয়ে বালুর পাইপ নেওয়ার সময় পাইপটি উঁচু হয়ে থাকায় মোটরসাইকেলটি সেটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর স্থানান্তর করেন এর পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, যানবাহন চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের ওপর এভাবে ভিট দিয়ে বালুর পাইপ বসিয়ে রাখায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে নিরাপদ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল্লাহ জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
এসকে/এফআর
আরও পড়ুন : পূর্বধলায় ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনে শ্যালো মেশিন জব্দ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.