মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভাংগা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। এ সময় মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
চান্দ্রা, কালামৃধা ও আজিমনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা প্রশাসন, ভাঙ্গা থানা পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ডে কান না দিয়ে সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
পরিদর্শন করেন, কালামৃধা বাজার সার্বজনীন দুর্গা মন্দির, বিশ্বাস বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মালোপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, চান্দ্রা ইউনিয়নের ঘোষবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মধুসূদন সাহা সার্বজনীন দুর্গা মন্দির, দেওড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির, আজিমনগর সার্বজনীন দুর্গা মন্দির এবং মহাদেব বণিক সার্বজনীন দুর্গা মন্দির।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মণ্ডপে সিসি ক্যামেরা, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।”
এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করা সম্ভব। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া পূজামণ্ডপের আয়োজক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।
এসকে/এফআর
আরও পড়ুন : সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক কামাল, অঢেল অর্থ সম্পদ অর্জনের অভিযোগ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.