মোহাম্মদ সালাহ উদ্দিন, কেন্দুয়া | এসকেনিউজ২৪
(শিক্ষকদের পাশে আছি, পেশা সুরক্ষায় ৬০ বছর)
মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যত গঠন
এই স্লোগানে- নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৫ অক্টোবর) দুপুর ১ঘটিকার সময় নওপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মাইন উদ্দিন এর নির্দেশনায়- (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হাফছা বেগম এর নেতৃত্বে সহকারী শিক্ষক অলকা রানী, শরীর চর্চা শিক্ষক মোঃ শহিদুজ্জামান ভুঁইয়া, কেন্দুয়া উপজেলা শিক্ষক সমিতি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সহকারী শিক্ষক জিয়াউর রহমান তালুকদার, সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ, সহকারী শিক্ষক আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক ফাহমিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা,
সহকারী শিক্ষক সৈয়দা মনিরা বেগম, সহকারী শিক্ষক সারোয়ার মাসুম খান, মোঃ রাশেদ মামুন, জহুরুল ইসলাম, আলমগীর হোসেন, সিজানুল ইসলাম মিজান ও চারশত ছাত্রছাত্রীর উপস্থিতিতে উক্ত র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আলোচনায় শিক্ষকগণ বলেন- সাবেক শিক্ষক আঃ জলিল, মোঃ হাবিবুর রহমান হাবিব, বাবু নিশি কান্ত রায়, মহি উদ্দিন আহমেদ, মোঃ রইছ উদ্দিন, উক্ত প্রতিষ্ঠানের কল্যানের জন্য অনেক পরিশ্রম করে প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করেছেন। আমরাও এই প্রতিষ্ঠানের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছি।সাবেক শিক্ষকগণ অনেকেই ইন্তেকাল করেছেন আজ তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, কেন্দুয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওপাড়া উচ্চ বিদ্যালয়।
এই বিদ্যালয়টি ১৯১৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এটি কেন্দুয়া উপজেলার অন্যতম প্রাচীন ও শতবর্ষী একটি মাধ্যমিক বিদ্যালয়। ১০৮ বছর দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি স্থানীয় অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে।
এছাড়াও উপজেলার জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দুয়া, সায়মা শাহজাহান একাডেমি কেন্দুয়া, হুমায়ুন আহমেদ স্মৃতি বিদ্যাপিঠ রোয়াইলবাড়ী, সাবেরুনেছা বালিকা বিদ্যালয় কেন্দুয়া, সান্দিকোণা স্কুল এন্ড কলেজ, রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসুচী পালন করা হয়েছে।
আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে কর্মসূচির মধ্যে সকালে সান্দিকোণা স্কুল এন্ড কলেজের গেইটের সামনে দশম শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষকদের অপেক্ষায় বসে অপেক্ষমান, শিক্ষক ভেতরে প্রবেশ করার মুহূর্তে পা চুইয়ে সালাম, শ্রেনী ক্ক্ষে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদের উপস্থিতির উপর জোর, পরিস্কার পরিচ্ছন্ন, সাবলীল ভাষায় কথা বলার প্রতি গুরুত্বারোপ।
এসকে/এনএস
আরও পড়ুন : ৬০ বছর পূর্তিতে শিক্ষকদের মর্যাদা ও পেশা সুরক্ষায় কেন্দুয়ায় আলোচনা সভা
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.