কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি |এসকেনিউজ২৪
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় ‘শিক্ষকদের পাশে: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষক মো. এখলাছ উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. ব. ম. মোকতাদের বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল আহাদ ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম।
আলোচনা সভায় প্রাথমিক শিক্ষকদের পেশাগত সুরক্ষা, পেশার মর্যাদা বৃদ্ধি এবং শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শিক্ষকতার মর্যাদা সমুন্নত রাখা ও শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর বিশ্ব শিক্ষক দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। ১৯৬৬ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত অবস্থান নিয়ে ঐতিহাসিক সুপারিশমালা গৃহীত হয়। ২০২৬ সালে সেই ঐতিহাসিক সুপারিশমালার ৬০ বছর পূর্তি উপলক্ষে দিবসটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষকতার ছয় দশকের পথচলা, শিক্ষকদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসকে/এনকে
আরো পড়ুন : পুরাতন স্থাপনা নিলামে বিক্রি, আধুনিক ভবনের পথে ৭৮ বছরের মিলনকেন্দ্র – কেন্দুয়া ক্লাব
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.