মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি। এসকেনিউজ২৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীরকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে ফরিদপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে যাত্রাবিরতি করেন তিনি। এ সময় ফরিদপুর-৪ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “ভাঙ্গায় একটি ট্রমা সেন্টার প্রয়োজন। দেশের ২১টি জেলার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। অথচ এখানে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই—এটি দুঃখজনক।”
ভাঙ্গার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ফরিদপুর-৪ আসনে ভাঙ্গার ট্রমা সেন্টার, সড়ক যোগাযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার চেষ্টা করব। সদরপুর ও চরভদ্রাসনসহ পুরো এলাকার উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।”মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ বিষয়ে উন্নয়ন যাতে হয় এবিষয় জানানো হবে।
তিনি আরও বলেন, “আপনাদের বিভিন্ন বিষয় আমি শুনেছি। জনগণের প্রয়োজনকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।”
অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পরে তারা ফুল দিয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ভাংগা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ শরীফুল্লাহ, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, শহিদুল ইসলাম খান বাবুল, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব মোল্লাসহ বিএনপি ও তার অংগসংগঠনের নেতৃবৃন্দ।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামাল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রোমিও), উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আযম, সাংগঠনিক সম্পাদক রামিম মোল্লা,
মোঃ শহিদুল ইসলাম বিটু ভাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আবির হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আশিক মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামুন, শাওন মুন্সী, আপেল হক এনাজম, সৈয়দ মেহেদী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বজল তালুকদার, ইমরান মুন্সী, ওবায়দুর রহমান, সালমান ফার্সী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজল সুবাহান শামীম ও,গণঅধিকার পরিষদের জয়েন্ট সেক্রেটারি এমদাদ হোসেন, সহ-সভাপতি ফারুকুজজামান ছোট্ট, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু।
মহিলা দলের নার্গিস আক্তার, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, পারভীন নেছা, লিপির বেগম, শেবা রানী, মাসুদা আক্তার, সাবিনা ইয়াসমিন, জহুরা বেগম, মনিকা সাহা, চিনু সাহ এবং সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসকে/ এফআর
আরও পড়ুনঃকেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.