মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম মুন্সি ও ডাক্তার মামুনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
শনিবার (৩ অক্টোবর) তারা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে।
এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম,ভাঙ্গা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এসময় উপস্থিত ছিলেন।
নতুন যোগদানকারীদের বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ সময় তাদের রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানানো হয়।
এসকে/এফআর
আরো পড়ুন : ভাঙ্গায় মহিলা দলের কর্মীসভা, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.