নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
ময়মনসিংহ সদরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্রহ্মপুত্র হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সহকারী কমিশনার ভূমি জাকারিয়া হোসেন,
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী, সিনিয়র উপজেলা মৎস অফিসার সামসুজ্জামান মাসুম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন,উপজেলা আইসিটি অফিসার হাবিবুল্লাহ উপজেলা ও মহানগর পুঁজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপির অন্যতম নেতা মুঞ্জুরুল হক মঞ্জুসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এসকে/এমএ
আরো পড়ুন : গাইবান্ধায় সার উদ্ধার অভিযানে হামলা : কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ অবরুদ্ধ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.