কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন সারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে সাফায়েত ট্রেডার্স ও মোন্নাফ এন্টারপ্রাইজ নামের দুই সার ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার ও দলপা ইউনিয়নের বেখৈরহাটি বাজারে বিভিন্ন সারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী । এ উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, কেন্দুয়া থানা পুলিশ ও সংশ্লিষ্টরা।
অভিযানকালে নির্ধারিত মূল্যে সার বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার ও স্টক রেজিস্টার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং সার ব্যবসায়ীদের লাইসেন্স হালনাগাদসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়।
পরে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ‘কৃষি বিপণন আইন, ২০১৮’-এর ১৯ ধারায় দুই সার ব্যবসায়ীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়। মামলায় তাদের মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা ও সারের নির্ধারিত মূল্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে ।
এসকে/এনকে
আরো পড়ুন : জাসদ কার্যালয়ে শতাধিক নেতাকর্মীর সমাবেশ, আটক ২৬০
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.