নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মসজিদে উঠে খুতবার পুর্বে ইমামের উপর হামলা করে তাকে মারধর করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।হামলাকারী অভিযুক্ত যুবকের নাম কাওছার আহমেদ।সে স্থানীয় সারোয়ার হোসেন এর পুত্র। স্থানীয়দের দাবী কাওছার একজন মাদকসেবী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ভাইটকান্দি পূর্বপাড়া সোহরাব চেয়ারম্যান বাড়ি জামে মসজিদে জুমার খুতবার পূর্ব মুহূর্তে ইমাম হাফেজ মাওলানা আল-আমিনকে জুতাপেটা ও লাথি মারার ঘটনায় এলাকা ব্যাপক সমালোচনা চলছে।
ইমামের অভিযোগ, ওই এলাকার সারোয়ার হোসেনের ছেলে কাওছারের সঙ্গে একটি মেয়ের বিয়ের আলাপ চলাকালে মেয়েপক্ষ ইমামের কাছে তার সম্পর্কে জানতে চান। তখন ইমাম বলেন, ‘শুনেছি কাওছার নেশাপানি করেন।’ এ কথার জের ধরে শুক্রবার জুমার খুতবার পূর্ব মুহূর্তে মসজিদের মিম্বারের কাছে উপস্থিত মুসল্লিদের সামনে তাকে টেনেহিঁচড়ে জুতাপেটা ও লাথি মারা হয় বলে অভিযোগ করেন ইমাম।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, কাওছার মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং মাদক বিক্রির পাশাপাশি নিজেও মাদক সেবন করেন।
ঘটনার পর শুক্রবার রাতে স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে ফুলপুর থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানান। পরে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।
এসকে/এমএ
আরো পড়ুন : ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.