মনির হোসেন, যশোর প্রতিনিধি |এসকেনিউজ২৪
যশোরে ভরণপোষণ না দেওয়া, মারধর ও হত্যার হুমকির অভিযোগে ছেলে শুভ শেখের (২৬) বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা করিমন নেছা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের বাসিন্দা করিমন নেছা বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। বিচারক সঞ্জয় পাল অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, শুভ শেখ নেশার টাকা জোগাড় করতে বাড়ির জিনিসপত্র চুরি করে বিক্রি করেন। টাকা না দিলে বাবা-মাকে মারধর ও ঘরের আসবাব ভাঙচুর করেন। গত ২২ সেপ্টেম্বর রাতে ভালো হওয়ার কথা বললে তিনি বাবা-মাকে মারধর করেন এবং মামলা বা সালিশ করলে হত্যার হুমকি দেন।
এসকে/জেএম
আরো পড়ুন : আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে —আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.