সমর দেবনাথ, বিশেষ প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার ঠাকুরাকোনা ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পুকুর ভরাট ও কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট অপরাধে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই অর্থদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নদী থেকে অনুমোদন ছাড়া বালু ও মাটি উত্তোলন, পরিবেশের ক্ষতি এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : আটপাড়ায় নবনিযুক্ত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.