নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করেছে সরকার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার বিশেষ পুলিশ সুপার, মো. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ পুলিশ সুপার এবং উজ্জ্বল কুমার রায়কে মেহেরপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।
এ ছাড়া শাহ মো. আব্দুর রউফকে রাজবাড়ীর পুলিশ সুপার এবং মোহাম্মদ মনজুর মোরশেদকে পুলিশ সুপার, রাজবাড়ী পদে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে মো. তরিকুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার, মীর মনির হোসেনকে র্যাবের উপপরিচালক (পুলিশ সুপার) এবং আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় এআইজি পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে মোট ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তার বদলি ও পদায়নের কথা উল্লেখ করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : কেন্দুয়ায় প্রশাসনের নির্দেশে দেয়াল অপসারণ, কয়েক দিন পর ফের নির্মাণ!
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.