মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ৫ নং হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় তরুণ রাজনীতিবিদ ইন্জিনিয়ার মো: সাহাদাত হোসেন।
বর্তমানে তিনি হাজিরপাড়া ইউনিয়ন বিএনপি ' র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাএ জীবন থেকেই তিনি জাতীয়তাবাদী দল বিএনপি ' র রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। খুব অল্প বয়সে ও দলের ক্রান্তিলগ্নে পালন করেছেন বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অর্পিতা দায়িত্ব সাংগঠনিক নিয়মে পালন করে গেছেন তিনি।
এক প্রশ্নের জবাবে সাহাদাত হোসেন বলেন, ২০০৬ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে আমার পথচলা শুরু, ১/১১ পরবর্তী আওয়ামী লীগ শাসনামলের পুরো সময়টা কেমন ছিলো তা সবার জানা। ঔ সময়ের দুর্ব্বিসহ রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই পদপদবী নিয়ে রাজনীতি করতে চায়নি, কিন্তু আমি পদ নিয়েই পুরো আওয়ামীলীগ শাসনামলে রাজনীতি করাসহ ২০২১ সালের স্হানীয় সরকার নির্বাচনে হাজিরপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নমিনেশন পেপার নিয়েছি।
তিনি আরও বলেন ২০১০ সালে লক্ষ্মীপুর পলিটেকনিক কলেজ শাখা ছাএদলের সভাপতি, ২০১৩ সালে জেলা ছাএদলের সহ-সভাপতি, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম - আহবায়ক, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক সহকর্মী ও জনসাধারণের যে কোন প্রয়োজনে পাশে ছিলেন, আগামী দিনেও পাশে থাকার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাহাদাত হোসেন।
এসকে/এলআই
আরো পড়ুন : বাঁধ কেটে পানি ছাড়ার অভিযোগ, কেন্দুয়ায় ক্ষতি ৫৫ লাখ টাকার মাছ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.