নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার মদনে ২০ কেজি গাঁজাসহ দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার উচিতপুর বাজার এলাকায় আশিক পরিবহনের কাউন্টারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ধজনগর গ্রামের মিলন মিয়ার মেয়ে মোছা. সালমা আক্তার (৩৪), কুমিল্লার দেবিদ্বার থানার লালপুর এলাকার আলী আজমের ছেলে মো. হৃদয় হাসান (২৪) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ধজনগর দক্ষিণপাড়া এলাকার চান মিয়ার মেয়ে মিনা বেগম (৪৬)।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উচিতপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের কাছ থেকে গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : জমি বিরোধে ৫ বোনকে মারধর : কেন্দুয়ায় স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.