নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী- ছাত্রলীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হাসান তিতাসের নেতৃত্বে রোয়াইলবাড়ি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী নেতাকর্মীদের হুশিয়ারী ও সতর্ক করে বক্তব্য দেন, রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন হাসান তিতাস, ছাত্রদল নেতা সোহাগ গাজী ও ফরহাদ হোসেন রাফি। তারা রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিমেল আহমেদ, সান্দিকোনা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমেদ, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, সাব্বির আহমেদ, মেহেদী হাসান নয়ন, আয়াতুল ইসলাম, সোহেল রানা, সুমন আহমেদ বাবুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসকে/এনকে
আরো পড়ুন : দুর্গাপুরে ধান সংগ্রহে জালিয়াতি: এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.