উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি || এসকেনিউজ২৪
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে
ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মিল্টন কাজী(৪৮) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিল্টন কাজী (৪৮) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নড়াইল জেলার নড়াগাতী থানাধীন ৯ নং বাঐসোনা গ্রামস্থ যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক ও এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মিল্টন কাজী (৪৮) কে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামিদের নিকট থেকে মাদকদ্রব্য ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
নড়াইল জেলার পুলিশ সুপার, মোহাম্মদ আল মামুন সিকদার'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
এসকে/এনইউ
আরো পড়ুন : নেত্রকোণার মদনে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.