উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি || এসকেনিউজ২৪
নড়াইলের লোহাগড়ায় উপজেলায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছে ৭ জন।
মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এই সংঘর্ষের ঘটনা ঘটে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিসকান সরদার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের শহিদুল (মেম্বার) মোল্যা এবং আজমাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তার জেরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে দুই পক্ষে সংঘর্ষে জড়াই। এতে মিসকান সরদারকে শহিদুল মেম্বারের লোকজন কুপিয়ে গুরুতর জখন করেন। পরে স্থানীয়রা মিসকান সরদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে মাদারীপুরের পাঁচ-চর এলাকায় পৌঁছলে মিসকান সরদার মারা যান। এ ঘটনার দুইপক্ষে আরো ৭জন আহত হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
এসকে/এনইউ
আরো পড়ুন : আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কেন্দুয়ায় র্যালি ও আলোচনা সভা
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.